শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক উপহার হিসেবে প্রেরিত ১৫ কার্টুন সৌদী খেজুর উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সৌদী খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ধসঢ়; একেএম ফজলুল হক মিলন।
সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, রোজার মাসে সৌদি আরব হাদিয়া স্বরূপ উপহার সামগ্রী খেজুর প্রদান করে থাকে। খেজুর বিতরণে সুনিদিষ্ট কোনো নির্দেশনা নেই। সাধারণত গরিব, মেহনতি মানুষ ও খেটে খাওয়া মানুষ এবং যেহেতু রমজান মাস এর জন্য রোযাদারদের মাঝে বিতরণ করা সামাজিক নিয়ম থাকে। যেহেতু খেজুর পরিমাপে বেশি না হওয়াতে সাধারণ জনগণের মাঝে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসা ও এতিমখানায় যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে যতটুকু সম্ভব তাদের মাঝে বিতরণ করা হবে। পরে তিনি উপস্থিত থেকে ৩০টি স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে চার কেজি করে খেজুর বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পাঠান মিঠু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews