রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জামালপুর ও বাশাইর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪টি মামলায় ১৮ হাজার টাকা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১টি মামলায় ১ হাজার মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক
জরিমানা আদায় করেছে।
দোকানে মূল্য তালিকা না টানানো ও লাইসেন্স না থাকায় ব্যবসায়ী দুর্জয় নন্দী ও মো. শামীম ভূইয়াকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মো. মোমেনকে ২ হাজার টাকা ও পাটজাত মোড়ক বিহীন চালের বস্তা ব্যবহার করায় চাউল ব্যবসায়ী মো. আলী আজগরকে ১ হাজার টাকা মোট ৯ হাজার টাকা ও মূল্য তালিকা বিহীন সিলিন্ডার বিক্রয় এবং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অপরাধে মো. রেজাউল হক মির্জাকে ১০ হাজার টাকা মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews