রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির

শ্রীবরদীতে পারিবারিক কলহে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬




শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের তেজারকান্দি গ্রামে। এনিয়ে ভুক্তভোগী আজাহার আলী বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিবাদীরা হলো একই গ্রামের হেদায়েত ইসলাম তারার ছেলে জাকারিয়া জুয়েল (৩৩), মৃত এনায়েত উল্লাহ’র ছেলে হেদায়েতুল ইসলাম (৬১), দেলোয়ার হোসেন (৪২), মৃত হিম্মত আলীর স্ত্রী হুনুফা বেগম (৪৫), মেয়ে হেপি বেগম (৩২) ও আকাশ মিয়া (৩০)।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বাদী ও বিবাদীদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বাদী বাড়িতে না থাকায় বিবাদীরা ৪ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে জমি দখল করে ঘির দিয়ে ঘর নির্মাণ করেছে।  এতেকরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

মামলার বাদী আজাহার আলী বলেন, উক্ত জমি আমার নিজের টাকায় কিনা যা আমার বড় ভাই হেদায়েতুল ইসলাম তারা আমার বাবার নামে দলিল করেছে। গত শুক্রবার তারা জোর করে ওই জমিতে থাকা  বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোর করে জবর দখল করে ঘর তোলেছে। বর্তমানে আমি খুব অসহায় অবস্থায় প্রাণনাশের হুমকিতে আছি।

এনিয়ে তার ভাই বিবাদী দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আজাহার আলী আমাদের পৈত্রিক সম্পত্তির  ৪ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। তাই আমরা ওই জমি দখল করেছি।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি নিজেদের ভাই ভাতিজাদের সাথে। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews