1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিশনন্দীর  চৈতনকান্দায় গাইড ওয়াল প্রকল্পে অনিয়মের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট! জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! থানায় মাসে ৬০ হাজার টাকা দেই-মাদক ব্যবসায়ী! সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার !

বিশনন্দীর  চৈতনকান্দায় গাইড ওয়াল প্রকল্পে অনিয়মের অভিযোগ

এফরান আলী, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার গাইড ওয়াল নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল ১,৫০,০০০ টাকা (এক লক্ষ পঞ্চাশ হাজার)। তবে অভিযোগ অনুযায়ী, বাস্তবে মাত্র ৩৮,০০০ টাকা (আটত্রিশ হাজার) ব্যয়ে নিম্নমানের কাজ সম্পন্ন করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে।অভিযোগের তীর উঠেছে ২৫ নং চৈতনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান ও প্রধান শিক্ষিকা রহিছা, সহকারী শিক্ষক আমজাদ মাস্টার এবং বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং বরাদ্দের তুলনায় ব্যয় অস্বাভাবিকভাবে কম। ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।গ্রামবাসীর অভিযোগ, “উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করা হচ্ছে। সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হলে টেকসই ও মানসম্মত গাইড ওয়াল নির্মাণ সম্ভব হতো।”এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল প্রকল্পটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট