আসন্ন শরীয়তপুর পৌরসভার নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা, সমাজ সেবক, ব্যবসায়ী ও ত্যাগী যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা এবং তরুণদের সংগঠিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার অনেকেই মনে করেন, একজন সৎ, পরিশ্রমী এবং জনগণের কাছে সহজে পৌঁছাতে পারেন এমন নেতৃত্ব প্রয়োজন। আর সেই জায়গায় তাকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখছেন তারা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষণীয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডই তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। ফলে আসন্ন নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com