1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায়

ইনছান সরদার, শরীয়তপুর
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

আসন্ন শরীয়তপুর পৌরসভার নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা, সমাজ সেবক, ব্যবসায়ী ও  ত্যাগী যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা এবং তরুণদের সংগঠিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার অনেকেই মনে করেন, একজন সৎ, পরিশ্রমী এবং জনগণের কাছে সহজে পৌঁছাতে পারেন এমন নেতৃত্ব প্রয়োজন। আর সেই জায়গায় তাকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখছেন তারা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষণীয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডই তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। ফলে আসন্ন নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট