1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকার পরিবর্তন হয়, বদলায় না কতিপয় রক্তচোষা সরকারি চাকুরিজীবীর কর্মস্থল - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত  বিষয়ক উঠান বৈঠক  অনুষ্ঠিত হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! পিবিআই ঢাকা জেলা কর্তৃক আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার  রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন! কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! শিবালয়ে মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালে রেখে মামলা: অভিযোগ নিহতের পরিবারের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) ব্যাটারি কারখানার দূষণে শিশুর বেদনাদায়ক মৃত্যু!

সরকার পরিবর্তন হয়, বদলায় না কতিপয় রক্তচোষা সরকারি চাকুরিজীবীর কর্মস্থল

মো. গিয়াস উদ্দিন,লক্ষ্মীপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

৫ আগস্টের অন্তর্বর্তীকালীন সরকার পার হয়ে এখন নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো- রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অভিযুক্ত অনেক সরকারি চাকুরিজীবী এখনো বহাল তবিয়তেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তাদের অনেকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, দুর্নীতি এবং সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠতেই পারে- এত অভিযোগ, এত অপকর্মের পরও তারা কীভাবে একের পর এক তিনটি সরকার পার করে একই পদে টিকে থাকেন? বিষয়টি সত্যিই বিস্ময়কর।মূলত এদের স্বপদে বহাল থাকার কারণেই ক্ষতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস বা সুযোগ পান না। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসী কিছু মানুষ এসব রক্তচোষা কর্মকর্তাদের বিরুদ্ধে লিখলেও অনেক ক্ষেত্রে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে না কিংবা গুরুত্ব পায় না। ফলে সমস্যার কোনো সমাধান হয় না, আর এর ভুক্তভোগী হতে থাকে সাধারণ মানুষই। অভিযোগ রয়েছে, এসব চাকুরিজীবীদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে অতীতের রাজনৈতিক সময়ে অনেক সন্ত্রাসী চক্র মানুষের জায়গা-জমি দখল করেছে। চাঁদাবাজি, দুর্নীতি, পেশীশক্তির দাপট এবং মাদক ব্যবসা চালিয়ে সাধারণ মানুষকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেছে। কিন্তু দীর্ঘ সময় একই পদে বহাল থাকার কারণে ক্ষতিগ্রস্তরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস পান না।বাস্তবতা হলো, দেশের প্রায় সব সেক্টরেই এ ধরনের সুবিধাবাদী কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে। অতীতে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে তারা ভিন্নমতের মানুষকে দমন-পীড়ন করেছে। আবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান বদলে নতুন রঙে আবির্ভূত হওয়ার চেষ্টাও করছে।কিন্তু জনগণ সরকারি চাকুরিজীবীদের কাছ থেকে রাজনৈতিক আনুগত্য প্রত্যাশা করে না। রাষ্ট্রের কর্মচারীরা কোনো দলের গোলাম হবে- এটা কখনোই কাম্য নয়। তাদের দায়িত্ব জনগণের সেবা করা, কোনো রাজনৈতিক নেতার পদলেহন করা নয়।নতুন সরকারের উচিত সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের সমন্বয়ে প্রশাসনকে নতুনভাবে ঢেলে সাজানো। সেই প্রক্রিয়ায় দুর্নীতিবাজ, সুবিধাবাদী, মাদক ব্যবসায় সম্পৃক্ত এবং জনগণের রক্তচোষা কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণসহ কঠোর শাস্তির আওতায় আনা জরুরি।নইলে জনগণের প্রত্যাশা বারবার ভেঙে যাবে, আর পরিবর্তনের স্বপ্ন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট