রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার!

খোকসার গড়াই নদীতে মর্মান্তিক ট্র্যাজেডি: প্রায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬




কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে গিয়ে চার শিশু পানিতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় প্রায় ২০–২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরী দল।রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে খুলনা ডুবুরী দলের অভিযানে ওসমানপুর গ্রামের ফারুকের মেয়ে মোছাঃ তায়েবা খাতুন (৯)-এর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দীর্ঘ অনুসন্ধানের পর একই অভিযানে নিখোঁজ আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।খুলনা থেকে আগত বিশেষ ডুবুরী দলের টিম লিডার মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল শনিবার সন্ধ্যা থেকে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। টানা প্রায় একদিনের অভিযানে তারা দুই শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গড়াই নদীতে গোসল করতে নেমে হঠাৎ স্রোতে পড়ে চার শিশু পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুই শিশু নিখোঁজ হয়ে পড়ে। পরে খবর পেয়ে খুলনা থেকে বিশেষ ডুবুরী দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল নদীতে শিশুদের অবাধে গোসল বা সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা ও গভীর স্রোতের সময় নদীতে শিশুদের একা নামতে না দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews