প্রিন্ট এর তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৮:০৪ পি.এম
খোকসা বি মির্জাপুর আগুনে পুরলো ৬ পরিবারের ঈদ!!

রমজানের রহমত পেরিয়ে মাগফিরাতের মাঝামাঝি-মির্জাপুরে আগুনের ভয়াবহ তাণ্ডব ৬টি বসতবাড়ি পুড়ে ছাই, এক রাতে নিঃস্ব ৬ পরিবার , পবিত্র মাহে রমজানের রহমতের পর মাগফিরাতের দিনগুলো চলার মাঝামাঝি সময়ে নেমে এলো এক হৃদয়বিদারক বিপর্যয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি পরিবারের বসতবাড়ি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মোঃ শামীম হোসেনের বাড়িসহ আরও পাঁচটি পরিবার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই একের পর এক বসতঘর গ্রাস করে নেয়।
এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা কাপড়চোপড়, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
চোখের সামনে নিজেদের শেষ সম্বল আগুনে পুড়ে যেতে দেখে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের।
বর্তমানে ৬টি পরিবার রমজানের এই পবিত্র মাসে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। কেউ পলিথিন টানিয়ে অস্থায়ী ঘর বানিয়ে আশ্রয় নিয়েছে, আবার কেউ প্রতিবেশীদের সহায়তায় দিন পার করছে। সেহরি ও ইফতারের খাবার জোগাড় করাও এখন তাদের জন্য বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত