মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান।‎‎বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ জন প্রতিনিধি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।‎‎উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং করণ, বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটুর মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।‎‎উদ্বোধনকালে এমপি মিজানুর রহমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হবে।‎‎তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews