নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ২৪ এর ৫ আগষ্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্র সমুহের একটি শটগান বুধবার ( ৪ মার্চ) দুপুরে উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগ স্থল কালাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের সংযোগ সেতুর কাছে কচুরীযুক্ত খালের পানি থেকে উদ্ধার করেছে।

স্থানীয় জনৈক মৎস শিকারী খালের পানিতে মাছ ধরার জন্য নেমে পানিতে কচুরীজটের ভিতরে অস্ত্রটি দেখতে পেয়ে এলাকার গন্যমান্যদের স্মরণাপন্ন হন। তাদের মাধ্যমে সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন, এস আই অজিত কুমার বর্মণ, তাদের সঙ্গীয় ফোর্স এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শটগানটি উদ্ধার করেন।আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, অস্ত্রটি ৫ আগষ্ট থানা থেকে লুন্ঠিত অস্ত্রের একটি। লন্ঠিত অস্ত্রের নম্বরের সাথে অস্ত্রটির গায়ে লিখিত নম্বরের মিল রয়েছে। এখানে আরো অস্ত্র আছে কি না তা খূঁজে দেখা হচ্ছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের মধ্যে আমরা লুন্ঠিত সকল অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারের আপ্রাণ চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com