মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা ডাকঘর সড়কের নবান্ন রেষ্টুরেন্টে প্রাণ আর এফ এল গ্রুপের জি এম সাইদুর রহমান এর

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক (বিপনন) কামরুজ্জামান কামাল।গণসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.

আব্দুর রহমান আরমান। এ সময় কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।পরিশেষে প্রাণ আর এফ এল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.)

আমজাদ খান চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ প্রাণ আর এফ এল গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews