বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬




আগামী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা পৌরসভার মেয়র পদপ্রার্থী হতে চান-পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক -দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন

আগামী কালিয়াকৈর পৌরসভার নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত প্রত্যাশী হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন

এবং কালিয়াকৈর বাসীকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি বিএনপি’র রাজনৈতিক জীবনের বিভিন্ন কমিটির সাথে থাকা গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি যে সকল পদ অলংকৃত করেছেন- ক্রীড়া অভিনন্দন বিষয়ক সম্পাদক,বাংলাদেশ সড়ক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি
যুগ্ম সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা সড়ক ফেডারেশন, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক,গাজীপুর জেলা বিএনপি’,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি।

এ বিষয়ে তিনি সাংবাদিক দেরকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আধুনিক,স্মাট গ্রীন,ক্লিন ,নিরাপদ মডেল পৌরসভা গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আমাকে যদি এবার কালিয়াকৈর পৌরসভার মেয়র নির্বাচিত করা হয় তাহলে বিগত মেয়াদে যে উন্নয়ন হয়েছে, এর থেকে বেশি উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করবো।

জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছি এবং করবো। আমি আপনাদের এলাকার সন্তান।

আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে কালিয়াকৈর পৌরসভা এলাকার সার্বিক উন্নয়ন,লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।

এছাড়াও কালিয়াকৈর পৌরসভা এলাকায় মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত পৌরসভা গড়ে তুলতে চাই এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

তিনি আরোও বলেন আমাকে পৌরসভার মেয়র নির্বাচিত করলে আধুনিক স্মার্ট নগরী বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো।

মানুষের দুঃখ,দুর্দশা,ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৌরসভা গঠনে কাজ করবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং পৌর নগরবাসীর উন্নয়নে কাজ করেছি- আগামীতেও করবো।

অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি ঠিক তেমনি ভাবে আগামীতেও কালিয়াকৈর পৌরসভাবাসীর পাশে থাকবো।

আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই পৌরসভাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজ মুক্ত একটি মডেল পৌরসভা হিসাবে উপহার দিবো- ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews