বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এবং সংগ্রামী যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির।
তিনি আশা প্রকাশ করেন, নতুন হুইপের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এছাড়াও তিনি বলেন, হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁরা এ নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সোমবার (২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com