পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা ঈশ্বরদী উপজেলায় সংঘঠিত এই হত্যা ও ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে গ্রেপ্তারকৃত মূল আসামী শরিফুল ইসলাম শরিফের ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শরিফুল ইসলাম শরীফের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য; গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন ও বাড়ির পাশে গম ক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনার সাথে জড়িত শরিফুললকে গ্রেপ্তার করে। সে ভবানিপুর উত্তর পাড়ার মফেজ্জল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) এর আপন খালা। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যর ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত