1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু ! চাটখিল উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী  কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তিনি আজ এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম পরিদর্শনে এলেন তিনি। চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে তার ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় ৫ দশকের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করা হয়। চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশনস) হারুন রশীদ এবং জনপ্রিয় টক-শো ‘তৃতীয় মাত্রা’র সঞ্চালক জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ-সংবাদ ব্যবস্থাপনায় বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে বার্তা জনগণ দিয়েছেন, তা অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্ট সবাইকে। সাংবাদিকদের মতামত নিয়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও চ্যানেল আই নিউজের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা।পরে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাতে রাসুলটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।

শেষে চ্যানেল আই সংবাদ বিভাগ ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংবাদ কক্ষে তাকে স্বাগত জানান অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর ও ডিজিটাল অপারেশনস চিফ তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা এবং চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট