বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় রান্নার গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গাড়ির গ্যাস রিফিল করার দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০১ মার্চ) বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।সরকারি নিয়ম ও নিরাপত্তা বিধি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণভাবে গাড়ির গ্যাস (LPG/CNG) রান্নার সিলিন্ডারে রিফিল করা হচ্ছে। এই অপরাধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(এ) ধারায় ১টি মামলা দায়ের করে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, এভাবে অপরিকল্পিতভাবে সিলিন্ডার রিফিল করার ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে বড় ধরনের প্রাণহানি হতে পারে। অভিযান শেষে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews