1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তনু হাওলাদার, কলাপাড়া :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া সাংবাদিক ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল কলাপাড়া পৌর শহরের চায়না পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), কলাপাড়া থানার এসআই মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আরিফ শিকদার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম এবং কলাপাড়া সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শান্তুনু হাওলাদার, অর্থ ও দপ্তর সম্পাদক সুরঞ্জিত রায় শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য টিংকু রায়, তুষার হাওলাদার, মো. আরিফসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে কলাপাড়া সাংবাদিক ক্লাবসহ সকল সংবাদকর্মীদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন। পরে কলাপাড়া তথা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ইব্রাহিম খলিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট