শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার রামু গর্জনিয়া সড়ক উন্নয়নে  সরকারের ১৯৫ কোটি টাকার  মহাপ্রকল্প! গাজীপুর গাছায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা

অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬



অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’- অর্থমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে দাবি করে ÔChattala Sangbad-চট্টলা সংবাদ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যসূত্র উল্লেখ না করেই তার নামে আলোচিত বক্তব্যটি প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা ধরা পড়ছে।

বাংলাফ্যাক্ট পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews