ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা.আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সিনিয়র আইনজীবী আলহাজ্ব ইউসুফ আলী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম, সদস্য সচিব জিল্লুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.সৈয়দ আলম, যুগ্ন আহবায়ক যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড.আবেদুর রহমান,যুগ্ন আহবায়ক ড.টিএম মাহবুবর রহমান, যুগ্ন আহবায়ক ডা.তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক মামুন আকতার সবুর, সাবেক সহ-সভাপতি রাজিউর রহমান আসাদ, সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খাঁনসহ বিএনপি'র নেত্রীবর্গ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা,স্বাস্থ্য, কৃষির উন্নত সেবা ও সম্প্রসারণ বিষয়ে গুরু তারক করেন। মাদক চোরাচালান, চুরি-ছিনতাই, রাহাজানির বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন সক্রিয় নজরদারি এবং জিরো টলারেন্স। তিনি আরও বলেন, আমি হলফ করে বলছি, আমি নিজেও দুর্নীতি করব না এবং আমার শাসন আমলে কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ। এটি আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের আহ্বান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com