1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান। চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন! 

গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

মো. আল-আমিন দেওয়ান ,কালীগঞ্জ (গাজীপুর):
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিতসংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসানের পক্ষে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক উপজেলা আমির মোখলেসুর রহমান খান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সাবেক সভাপতি আব্দুল বাসেদ মোল্লা, অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর সেক্রেটারি আনিসুর রহমান, নাগরী ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি আবুল হাসনাত, তুমলিয়া ইউনিয়ন
সভাপতি মফিজ উদ্দিন খান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম ও রায়হান মোল্লা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সৌহার্দ্যের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ গাজীপুর-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও
কল্যাণে নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন। জামায়াত নেতা মো. খায়রুল হাসান বলেন, ্য়ঁড়ঃ;গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা আশা করি, তিনি এলাকার উন্নয়নে ও জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখবেন।
গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি- ইনশাআল্লাহ তাদের জন্যও আমি কাজ করবো। গাজীপুর-৫ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট