প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬
কবিতা / ভাষা দিবস / নার্গিস আক্তার
ভাষা দিবস
বাংলা আমার মাতৃভাষা
জন্মভূমি বাংলাদেশ।
বাংলা আমার গর্ব মর্ম
বাংলা আমার ভালোবাসা।
এই ভাষারই জন্য বীর সন্তানেরা
দিয়েছে প্রাণ দিয়েছে জীবনবলি।
সালাম রফিক জব্বর বরকত
হাজার মায়ের বীর সন্তানের জীবনের
বিনিময়ে আমার এ বাংলা ভাষা।
বাংলা ভাষা শহীদ বীর সন্তানদের
জয়ের নিশান মুক্ত স্বাধীন বাংলাদেশ।
বাংলা আমার মুখের ভাষা।
বাংলা আমার সর্ব আশা।
সৃষ্টি সুখের উল্লাসে বিজয় নিশান
লাল সবুজের পতাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত