মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

রমজান সামনে রেখে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কাঁচাবাজার ও চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যত্যয় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইনে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে সতর্ক করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews