1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খাল খননের সময় মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য  - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

খাল খননের সময় মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য 

আশিকুর রহমান চৌধুরী :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নালা খননের সময় মর্টার শেল এর একটি অংশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া নালা খননের কাজ করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ সেটিকে উদ্বার করে।
ঘটনার পরপর মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু,  শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্দেহজনক বস্তুটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে। বিষয়টি সিলেট বোমা নিষ্ক্রিয়করণ টিমকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানা গেছে এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আজ সকালে অই এলাকার এক লোক একটি ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেই গ্রামের সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারে যে এটি মর্টার শেল এর অংশ৷ পরে তিনি পুলিশকে খবর দেন। আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করেছি। আমাদের পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেখানে আসছে। তারা এটি পরিক্ষা নিরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট