1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
এ্যাড: আবেদুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

এ্যাড: আবেদুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় !

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

এ্যাডভোকেট আবেদুর রহমান জনদরদী সমাজসেবক এই মানুষটি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।
ফ্যাসিস্ট হাসিনার একচ্ছত্র স্বৈর শাসনের যাঁতাকলে বালিয়াডাঙ্গীসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির শত শত বিএনপি’র লড়াকু, ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছিলেন! সে সকল নেতাকর্মীদের সাহসের সাথে আদালতে আইনী সহায়তাই করেছেন এবং কারাবন্দি নেতাদের করেছে কারামুক্ত।

তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকালে জেলা বিএনপি’র সিনিয়র নেতৃত্বদের সাথে থেকে দলকে সুসংগঠিত করতে সকল আন্দোলন সংগ্রামে কাজ করে গেছেন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী হিসেব এবং বর্তমানে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের পিপি’র দায়িত্বের সাথে দলের এবং দলের বাইরের অসংখ্য অসহায় মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় রয়েছেন অনর এবং বদ্ধপরিকর।

এ্যাডভোকেট আবেদুর রহমান বিএনপি’র মহাসচিব স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ছাত্র এবং একান্ত অনুগত ও বিশ্বস্ত।
জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা মির্জা ফয়সাল আমিন সাহেব’র একান্ত আস্থাভাজন ব্যক্তি, সে মোতাবে তার নির্দেশনা দলের কাজ করে যাচ্ছেন।

এ্যাডভোকেট আবেদুর রহমান একজন সাহষী বিএনপি’র নিবেদিত ও বলিষ্ঠ কণ্ঠস্বর,গত সাড়ে ১৫ বছরের আওয়ামী দু:শাসনের আমলে করা অসংখ্য মিথ্যা মামলার শিকার শত শত বিএনপি’র নেতাকর্মীকে আদালতে কোনো প্রকার ফি ছাড়া আইনী সহায়তাই করেছেন কারামুক্ত এবং এখনো অসংখ্য নেতাকর্মী যেসব মিথ্যা বানোয়াট বিস্ফোরক আইনসহ অন্যান্য মিথ্যা মামলায় হয়রানি হচ্ছেন। তাদের আইনী সহায়তা অব্যাহত রয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মো.আবেদুর রহমান গত ১২ ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড্যাব’র মহাসচিব ডা.মো. আব্দুস সালামকে বিজয়ী করতে ৬৫ দিনের দীর্ঘ নির্বাচনী লড়াইয়ের কর্মযজ্ঞে প্রত্যেকটি এলাকায় ব্যাপক গণসংযোগ, খুলি বৈঠক, হাটবাজারে নির্বাচনী জনসভা,সীমান্তবর্তী এলাকার রাস্তার মোড়ে মোড়ে মার্কেট গুলিতে নির্বাচনী বৈঠক, নির্বাচনের সকল জনসভায় ছুটে বেরিয়েছেন এবং তার সাহসী এবং জ্বালাময়ী বক্তব্যে মানুষকে দিয়েছেন ধানের শীষের পক্ষের উন্নয়নের বার্তা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আর্দশের স্লোগান দিয়েছেন সবাই মিলে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” কৃষক, শ্রমিক, গৃহিণী, বেকার ও শিক্ষিত যুবকদের বিভিন্ন কর্মসংস্থানের কথা তুলে ধরে করেছেন ধানের শীষ প্রতীকের পক্ষে উজ্জীবিত।

বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের বর্ণিল বার্তা প্রত্যেকটি ভোটারের মাঝে সহজ ও প্রাঞ্জল ভাষায় বুঝানোর চেষ্টা করেছেন। ডা.আব্দুস সালামকে বিজয়ের মালা পরিয়ে ফিরেছেন ঘরে।
এ্যাডভোকেট আবেদুর রহমান শুধুই কি সমাজসেবক! তিনি একজন শিক্ষা অনুরাগী মানুষ। তিনি বালিয়াডাঙ্গীর একাধিক মাধ্যমিক ও পূর্বের রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি ও পৃষ্ঠপোষকতা করে আসছেন।

তিনি ১৯৯৭ সালে প্রথম “বালিয়াডাঙ্গী প্রেসক্লাব”প্রতিষ্ঠা করেন। এই প্রবীণ সাংবাদিকের পথ ধারাকে অনুসরণ করে বালিয়াডাঙ্গীর সকল গণমাধ্যমকে করেছে সমৃদ্ধ।

এমন একজন পরোপকারী, বিনয়ী ও সদালাপি, হাস্য উজ্জ্বল নিরহংকার ব্যাক্তি যিনি মানুষের আস্তা অর্জনকারী হিসেবে সাধারণ মানুষের সাথে মিলে মিশে চলছেন দিনরাত। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত করার দাবি জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার আপামর জনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট