1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
এগারো দলীয় জোটের শুকরিয়া  সমাবেশ মঞ্চে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি ভাইরাল - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এগারো দলীয় জোটের শুকরিয়া  সমাবেশ মঞ্চে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি ভাইরাল

গোলাম কিবরিয়া:
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ও পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে ১১ দলীয় জোটের সংবর্ধনা ও শুকরিয়া  সমাবেস মঞ্চে বিএনপি নেতার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থীকে সংবর্ধনা ও জনসভার সভামঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব প্রভাষক তারেক উপস্থিত ছিলেন।
জনসভায় অনুষ্ঠানের ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই স্ক্রিনশটে জোট থেকে বিজয়ী সংসদ সদস্য জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের পেছনেই স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ নেতা প্রভাষক তারেককে দেখা যায়। ইতিমধ্যে ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিএনপি নেতারা স্ক্রিনশট শেয়ার করে প্রভাষক তারেককে ‘মোনাফেক’ আখ্যা দিয়েছেন। বিএনপির একাধিক সিনিয়র নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, নির্বাচনের দিন পর্যন্ত বুকে ধানের শীষ প্রতীকের ছবি লাগিয়ে বিএনপির প্রার্থী পরাজয় নিশ্চিত করতে কাজ করেছেন প্রভাষক তারেকসহ দলের গুরুত্বপূর্ণ অন্তত ৩০ জন নেতা।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসনে জামায়াতের বিজয়ের কোনো সুযোগই নেই। এমনকি ফ্যাসিস্ট হাসিনার পতনের আগে জামায়াতের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক কার্যক্রমও আমাদের নজরে আসেনি। কিন্তু হঠাৎ জামায়াতের এই বিজয় দলের নেতাদেরই নয়, স্থানীয় ভোটারদেরও হতবাক করেছে। ধীরে ধীরে আমরা নিশ্চিত হয়েছি, দলে শীর্ষ নেতাদের মোনাফেকির জন্যই বিএনপির পরাজয় হয়েছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে প্রমাণসহ লিখিতভাবে জানানো হবে বলছেন তিনি।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দলীয় বিরোধ বড় ভূমিকা পালন করেছে। তারা ইতিমধ্যে নিজ দলের বিরুদ্ধে কাজ করা একাধিক নেতার পরিচয় নিশ্চিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট