প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬
সুবর্ণচরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান,৫ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েকটি বাজারে তদারকিতে বের হন উপজেলা নির্বাহী অফিসার।পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করতে দেখা গেছে সুবর্ণচর উপজেলা প্রশাসনের টিমকে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরবেলা উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ইউএনও আকিব ওসমান।পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ইউএনও।এ সময় খেজুর, ছোলা, সয়াবিন তেলের দাম সরকার নির্ধারিত দামে বিক্রি করতে নির্দেশনা দেন। এ সময় নিত্যপণ্যের দাম দৈনিক না টানানো, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও ব্রেকিং সোড়া সহ কিছু পণ্য উপস্থিত বের করা ২ প্রতিষ্ঠান থেকে এবং জব্দ করা হয়। পরে জনসম্মুখে পণ্য গুলো বিনষ্ট করা হয়। প্রাথমিক সতর্কতা মূলক ৫ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেন।এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।মাঝে মাঝে বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে বলে জানান ক্রেতারা।বাজার তদারকি শেষে ইউএনও সাংবাদিকদের উদ্দেশে বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থে পর্যায়ক্রমে পুরো রজমান মাসে প্রশাসন প্রতিটি বাজার মনিটরিং করবে। কেউ অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তা ছাড়া বাজারগুলোতে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা জম্মনিবন্ধন কর্মকর্তা মোঃ রায়হান, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত