
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী আটক হন। এরপর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন এবং ওয়াশিংটনের নিবিড় নজরদারির মধ্যে তিনি দেশ পরিচালনা করছেন।রদ্রিগেজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা শিগগিরই রাষ্ট্রপ্রধান পর্যায়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছি।’
তিনি জ্বালানি ও নিরাপত্তাসহ “গুরুত্বপূর্ণ বিষয়গুলো” নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।কয়েক সপ্তাহ আগে কলম্বিয়া জানিয়েছিল যে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হবে, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ছিলেন মাদুরোর গুরুত্বপূর্ণ মিত্র। তিনি মাদুরোর ‘অপহরণ’ ও ভেনেজুয়েলায় বোমা হামলার নিন্দা জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর, তার অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।পেত্রো সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে ভেনেজুয়েলা সফর করেন।
দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার (১ হাজার ৩০০ মাইল) দীর্ঘ ঝুঁকিপূর্ণ সীমান্ত রয়েছে। এই সীমান্ত অঞ্চলগুলোতে মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালান থেকে অবৈধ মুনাফা অর্জনকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা চলে।
সূত্র: কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com