1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নেতাদের মধ্যে শিগগিরই বৈঠক - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর রানীনগরে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু ! মাতারবাড়ি থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত ২৭ কিমি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন  শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা ! খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত !

ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নেতাদের মধ্যে শিগগিরই বৈঠক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং উভয়েই ‘শিগগিরই দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের’ বিষয়ে একমত হয়েছেন। বুধবার তিনি এ কথা জানিয়েছেন। নিকোলাস মাদুরো অপসারণের পর এটিই হবে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী আটক হন। এরপর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন এবং ওয়াশিংটনের নিবিড় নজরদারির মধ্যে তিনি দেশ পরিচালনা করছেন।রদ্রিগেজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা শিগগিরই রাষ্ট্রপ্রধান পর্যায়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছি।’

তিনি জ্বালানি ও নিরাপত্তাসহ “গুরুত্বপূর্ণ বিষয়গুলো” নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।কয়েক সপ্তাহ আগে কলম্বিয়া জানিয়েছিল যে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হবে, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ছিলেন মাদুরোর গুরুত্বপূর্ণ মিত্র। তিনি মাদুরোর ‘অপহরণ’ ও ভেনেজুয়েলায় বোমা হামলার নিন্দা জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর, তার অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।পেত্রো সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে ভেনেজুয়েলা সফর করেন।

দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার (১ হাজার ৩০০ মাইল) দীর্ঘ ঝুঁকিপূর্ণ সীমান্ত রয়েছে। এই সীমান্ত অঞ্চলগুলোতে মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালান থেকে অবৈধ মুনাফা অর্জনকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা চলে।

 

সূত্র: কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট