1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।তিনি বলেন, আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

মন্ত্রী আরো বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগের মাধ্যমে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা লক্ষ্য অর্জন করতে চাই।সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে আমাদের একটি সঠিক পরিকল্পনা দরকার। এসময় তিনি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা যে সংস্কার করতে চাই, তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট