প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬
বাউফলে যুবকের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষোদ এলাকার একটি পুকুর থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।
নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পুলিশকে কিছুই অবগত করা হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই।
এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত