প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৪:৩২ পি.এম
কবিতা / মাতৃভাষা বাংলা/ নার্গিস আক্তার
মাতৃভাষা বাংলা
বাংলা আমার মাতৃভাষা
সকল সুখের আশা
বাংলা বাঙালির অহংকার
বাংলাই ভালোবাসা।
বাংলা আমার জন্মভূমি
মায়ের মুখের বুলি
পাখ-পাখুলি ফুল ফল মাঠ ঘাট
পায়ে পথের ধুলি।
বাংলা আমার ভালোবাসা
স্বর্গ সুখ রাশ রাশ
সবুজ-শ্যামল বর্ণমালা
রক্ষা করা ছিল আশ।
লক্ষ বীরের রক্তে কেনা
বাংলার বর্ণমালা
খোকা খুকু গান গেয়ে যায়
একুশ ফুলের মেলা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত