1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে  ৩কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে  ৩কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারেকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটো গাড়িযোগে পাচারের সময় ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয়।হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট