1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিরাজগঞ্জ  আইনজীবী সমিতি’র নির্বাচনে  রফিক-কর্ণেল পরিষদ বিপুল ভোটে  বিজয়ী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন  পীরগঞ্জে পাষন্ড স্বামী স্ত্রীর মুখে ফুটন্ত গরম পানি নিক্ষেপ মহাসড়কের পাশে বর্জ্যের পাহাড়: চোরাই মাল বেচাকেনার অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত, আহত-১

মহাসড়কের পাশে বর্জ্যের পাহাড়: চোরাই মাল বেচাকেনার অভিযোগ

মোঃ আলমগীর হোসেন লেবু , রংপুর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
রংপু‌রের তারাগঞ্জ উপজেলার রংপুর–সৈয়দপুর মহাসড়ক সংলগ্ন ঘনিনামপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের মাঝামাঝি স্থানে স্তুপ করে রাখা পুরাতন কাগজ, পলিথিন, প্লাস্টিকের ভাঙা টুকরা এবং বিভিন্ন ধাতব বর্জ্যের বিশাল স্তূপ এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এসব বর্জ্যের স্তূপ দূর থেকে দেখলে মনে হয় যেন একটি অস্থায়ী ময়লার ভাগাড়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এখানে পুরাতন বিভিন্ন উপকরণ (ভাঙারি) ক্রয়-বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন ট্রাক ও ভ্যানযোগে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক, পলিথিন, ভাঙা লোহা, টিন, তার, কাগজসহ নানা ধরনের বর্জ্য এনে জমা করা হয়। পরে সেগুলো বাছাই করে পাইকারি দরে বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, খোলা জায়গায় প্লাস্টিক ও পলিথিনের স্তূপ জমে থাকায় বায়ুদূষণ বাড়ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব বর্জ্য আশপাশের জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। বাতাসে উড়ে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ত্বকসহ বি‌ভিন্ন রোগ বাড়ছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।জয়নাল না‌মে একজন ভ‌্যান চালক বলেন, বাতাসে উড়ে প্লাস্টিকের টুকরা ও লোহার গুড়ি চোখে পড়ে। এগুলো দ্রুত সরানো না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।
স্থানীয়দের দাবি, এই স্থানে চোরাই মালামালও সহজেই বিক্রি করা হয়। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন জানান, বাইরের এলাকা থেকে সন্দেহজনক মালামাল এনে দ্রুত বিক্রি করে দেওয়া হয়, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
লোকালয়ের পাশে প্রকাশ্যে অপচনীয় বর্জ্যের ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক তদন্ত, পরিবেশগত ঝুঁকি নিরূপণ এবং অবৈধ বর্জ্য বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বর্জ্য সংরক্ষণ ও বেচাকেনা বন্ধ করে নির্ধারিত স্থানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ না হলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট