1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিরাজগঞ্জ  আইনজীবী সমিতি’র নির্বাচনে  রফিক-কর্ণেল পরিষদ বিপুল ভোটে  বিজয়ী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন  পীরগঞ্জে পাষন্ড স্বামী স্ত্রীর মুখে ফুটন্ত গরম পানি নিক্ষেপ মহাসড়কের পাশে বর্জ্যের পাহাড়: চোরাই মাল বেচাকেনার অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত, আহত-১

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ জারি

ভোরের আওয়াজ ডেস্ক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

 বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনায় গতিশীলতা এবং এর আইনি কাঠামো সংস্কারের লক্ষ্যে ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ ফেব্রুয়ারি এ অধ্যাদেশ জারি করেন।সংশোধিত আইনের ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কর্পোরেশনের বোর্ডকে সহায়তা করার জন্য এখন থেকে একটি স্থায়ী কমিটি, নিরীক্ষা কমিটি এবং শরীয়াহ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া বোর্ড প্রয়োজন মনে করলে অন্য যেকোনো কমিটি গঠন করতে পারবে।

অধ্যাদেশের ২১ নম্বর অনুচ্ছেদের সংশোধন অনুযায়ী, কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদের হার এখন থেকে সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ড কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত হবে।২৯ নম্বর অনুচ্ছেদে আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিট বার্ষিক মুনাফা থেকে প্রয়োজনীয় অবচয় ও দায় মেটানোর পর বোর্ড অনুমোদিত রিজার্ভ তহবিল গঠন করা হবে। উদ্বৃত্ত মুনাফার একটি অংশ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ কর্পোরেশনের সংরক্ষিত আয়ে স্থানান্তরিত হবে।

আইনের ২৯ক অনুচ্ছেদ অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর অধীনে কর্পোরেশনকে একটি ‘কোম্পানি’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী এটি ন্যূনতম আয়কর প্রদানে বাধ্য থাকবে।আইনের ৩০ নম্বর অনুচ্ছেদের সংশোধনীর মাধ্যমে কর্পোরেশনের হিসাব রক্ষণাবেক্ষণ এবং বার্ষিক বিবরণী প্রস্তুত করার প্রক্রিয়াকে আরও সুসংহত করা হয়েছে।

এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

 

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট