1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’

তিনি আরও বলেছেন, এটা একটি ঐতিহাসিক মূহুর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আজ (মঙ্গলবার) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে।বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা জানান।বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।

এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।গত ১২ ফেব্রুয়ারি দেশে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।৩০০ আসনের মধ্যে দুটির নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যু হওয়ায় একটিতে নির্বাচন করা বাতিল হয়েছে।

বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ১টি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট