1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাতারবাড়ি থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত ২৭ কিমি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন  শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা ! খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত ! সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই !

সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
সংসদে শপথ নেওয়ার দিনই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।আজ মঙ্গলবার রাজধানীর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পরপরই দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি সাংসদরা সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান ।তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’

এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ নেন। দলীয় প্রধান তারেক রহমানসহ নির্বাচিত সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন, সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট