শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী  

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬



সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ খ্রি. এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিতএবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন করা  হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের তালে জাতীয়  পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন কপোতমুক্ত,  বেলুনফেস্টুন উড়িয়ে, শপথ বাক্যপাঠ,  মশাল পরিভ্রমণের মাধ্যমে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে, সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে হতে বিকেল  পর্যন্ত  সবুজ কানন স্কুল এন্ড কলেজ চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এঁর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সবুজ কানন স্কুল এন্ড কলেজে’র সাবেক অভিভাবক সদস্য মিলন ইসলাম খান, দফতর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ,জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীর । অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের সিনিয়র  সহকারী শিক্ষক লুৎফর রহমান, মোঃ সাদেক আলী, শিক্ষিকা মোছাঃ আরজিনা খাতুন, ক্রীড়া শিক্ষিকা মোছাঃ রওশন-আরা মোঃ সাকাওয়াত হোসেন, মোঃ কাউছারুল ইসলাম, মোঃ ইউনুস আলী, মোঃ ইউনুস সেখ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী,শিক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews