1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বিতর্কিত  ডিন নিয়োগ বাতিল দায়িত্বে নতুন উপাচার্য ! নিজের ভুলের জন্য অনুতপ্ত: ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা! বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ! সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজের মান নিশ্চিত কতৃপক্ষের পরিদর্শন !

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি।

আজ সোমবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসন রেখেছেন। তার এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে, বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট