1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রংপুরে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়  ঘেরাও - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ! মাদক সিন্ডিকেটের দখলে বটতৈল ! সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা ! সোনাইমুড়ীতে দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার-৩ ! সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ !  সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় ! কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ! চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।

রংপুরে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়  ঘেরাও

‎সানোয়ারুল ইসলাম সোহান
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুনরায় ভোট গণনার দাবিতে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কয়েকটি আসনের পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। রবিবার দুপুরে তাঁরা রংপুর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানান।
‎বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের প্রার্থী আলহাজ এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা। তাঁদের সঙ্গে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করা হয়। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন এবং পুনরায় ভোট গণনার দাবি উত্থাপন করেন। প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলে বিভিন্ন অসংগতি রয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোট গণনা প্রয়োজন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাঁদের প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
‎‎এ সময় বিক্ষোভকারীরা তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। তাঁরা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‎এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট