মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদ আসলামকে এ্যাড. জালাল আহমেদ সবুজের শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি), শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, চিকন্দী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ।

এক বিস্তারিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শরীয়তপুর-১ আসনের আপামর জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন, তা নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়। জনগণের এই রায় কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, বরং উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি দৃঢ় সমর্থন। তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত এমপি সাঈদ আহমেদ আসলাম সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, শরীয়তপুর-১ আসন সম্ভাবনাময় একটি জনপদ। এ অঞ্চলের কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ আরও বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বিভেদ নয়, বরং সম্প্রীতি ও সহযোগিতার মনোভাবই হবে আগামীর অগ্রযাত্রার মূল শক্তি। তিনি বিশ্বাস করেন, নবনির্বাচিত এমপি সকলের প্রত্যাশা পূরণে আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখবেন এবং শরীয়তপুর-১ আসনকে একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করবেন।

পরিশেষে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর মঙ্গল ও কল্যাণ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews