প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৬:১১ পি.এম
বান্দরবানে বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক শামীম আরা রিনি এ ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফলে ধানের শীষের প্রার্থী সাজিং প্রু জেরী ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির আবু সাঈদ মো. সুজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ ওয়ালী উল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত