রবিবার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে বালতির পানিতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ওই গ্রামের সন্তোষ রায় এর ১৭ মাস বয়সী শিশু পুত্র ডুমুর রায় বাড়ির আঙ্গিনায় হাটাহাটি করছিল। তার মা কাপড় ধোয়ার জন্যে বড় বালতিতে পানি ঢেলে রেখেছিল। শিশুটি ওই বালতির পানিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। সকাল ১০টায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। পীরগঞ্জ থানার এসআই সজল বসাক, পুলিশ কনেস্টবল তৌহিদ, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত