সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন 

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বনদ্বীর চেয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়েছেন।
১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান। নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ভোটারদের মাঝে নিরাপদ বোধ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। ভোট গণনা শুরুর পর থেকেই ডা. জাহিদের এগিয়ে থাকার খবর আসতে থাকে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তার নির্বাচনি এলাকায় সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের স্লোগান আর আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এই বিজয়কে এলাকার সাধারণ মানুষ এবং গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews