1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন ! ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী ! দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর ! শ্রীবরদীর বালিজুড়িতে ড্রামের সেতু নির্মাণ ,উপকৃত হবে ৫ গ্রামের মানুষ ! সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত ! নির্বাচনী হামলা মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি !  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের হারিয়ে প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন। বালিয়াডাঙ্গীর কৃতি সন্তান ডিআইজি নজরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত কমিশনার

জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

শাকিল আহমেদ, জামালপুর :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
জামালপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন-এর বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেলে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। তার দাবি, ইউনিয়নের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-সংলগ্ন এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ফারুক আহম্মেদের দোকানে হামলা, লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে পরাজিত একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। হামলার ঘটনার জন্য জামায়াত ইসলামীকে দায়ী করে তিনি বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনকে সতর্ক থাকার এবং দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। নবনির্বাচিত এ সংসদ সদস্য দাবি করেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জামালপুরের পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট