1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-১,২ ও ৩ আসনে ধানের শীষের ‌ নিরঙ্কুশ বিজয় - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন ! ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী ! দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর ! শ্রীবরদীর বালিজুড়িতে ড্রামের সেতু নির্মাণ ,উপকৃত হবে ৫ গ্রামের মানুষ ! সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত ! নির্বাচনী হামলা মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি !  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের হারিয়ে প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন। বালিয়াডাঙ্গীর কৃতি সন্তান ডিআইজি নজরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত কমিশনার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-১,২ ও ৩ আসনে ধানের শীষের ‌ নিরঙ্কুশ বিজয়

দেওয়ান মিজানুর রহমান , মানিকগঞ্জ :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৪ সালে ছাত্র- জনতার অভ্যুন্খানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বতীকালীন সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  জাতীয় পার্লামেন্ট নির্বাচন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্বের রেসপনসিবিলিটির ভূয়সি প্রশংসা জানিয়েছেন মানিকগঞ্জ জেলাবাসি। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রের পথে মানুষের পদচারণ। কারো হাতে জাতীয় পরিচয়পত্র কারোমুখে প্রথম ভোট দেওয়ার উত্তেজনা।
সব আশঙ্কা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে মানিকগঞ্জ- ১ ,২ ও ৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সচেতন ভোটাররা বলেন, প্রার্থীর উইজডম ও মাল্টিপ্লিকেশন বুঝে তাঁকে আমরা ভোট দিয়েছি। জেলা নির্বাচন সুত্রে জানা গেছে, মানিকগঞ্জ-১,২ ও ৩ আসনে ধানের শীষের নিরঙ্কুশবিজয় হয়েছে। মানিকগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী এস.এ জিন্নাহ্ কবির ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা ঘোড়া মার্কায় ৭৭ হাজার ৮১৮ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা পেয়েছেন ৭১ হাজার ৩১০ ভোট। এছাড়া ” হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ২৫২টি এবং “না” ভোট পড়েছে ৭৪ হাজার ৩৬৬ টি। মানিকগঞ্জ -২ আসনে বিএনপি’র প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মোঃ সালাউদ্দিন দেয়াল ঘড়ি পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট। এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৮৭ হাজার ৬২৬ টি এবং ” না ” ভোট পড়েছে ৫৫ হাজার ৭৪০ টি। মানিকগঞ্জ -৩ আসনে বিএনপি’র প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুফতি মুহাম্মদ সাঈদ‌ নূর রিকশা মার্কা পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোঃ আতাউর রহমান আতা ফুটবল মার্কা ২০ হাজার ৫৫১ ভোট। এআসনে হ্যাঁ ” ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮ টি এবং না” ভোট পেয়েছে ৫২ হাজার ৫৯৫টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট