ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন জনাব তারেক রহমানসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং দলটির চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আশা করা যায়, নবগঠিতব্য সরকার বাংলাদেশ-এর গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। বিবৃতিতে তিনি জানান, গণতান্ত্রিক শুভযাত্রার অংশ হিসেবে জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেটের প্রতিফলন ঘটানো এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আমরা আশা করি, নবগঠিতব্য সরকার জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা,অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণা খাতের প্রসার এবং আন্তর্জাতিক পরিম-লে দেশের মর্যাদা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। বিবৃতিতে উপাচার্য আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহ জাতির বুদ্ধিবৃত্তিক ও মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে উন্নয়ন যাত্রায় সক্রিয় অংশীদার। সেক্ষেত্রে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নবগঠিতব্য সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, নোবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নোবিপ্রবিতে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনবান্ধব পরিবেশ সৃষ্টিতে নবগঠিতব্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com