সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

দীঘিনালায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬



খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষে দীঘিনালা উপজেলায় আজ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। উপজেলার ৩০টি ভোটকেন্দ্রে উৎসবমুখর আবহে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এ পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারী–পুরুষসহ সব শ্রেণি–পেশার ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তৎপরতায় নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চারজনকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারা হলেন—ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, দাঁড়িপাল্লা প্রতীকে মো. ইয়াকুব আলী, ঘোড়া প্রতীকে ধর্ম জ্যোতি চাকমা এবং ফুটবল প্রতীকে সমিরণ দেওয়ান। তবে ভোট নিরপেক্ষ হবে না—এমন অভিযোগ তুলে গতকাল হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, দিনের বাকি সময়েও একই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews