প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬
জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এখানে ভোট কেন্দ্র রয়েছে ২৫৫টি এবং এ দু'টি আসন মিলে মোট ভোটার সংখ্যা ৮লাখ ১৭ হাজার ৮৪৬ জন। খুব সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা আসা শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে জয়পুরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন মাঠে কাজ করছেন।
জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদি) ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট- আসনে বিএনপি ও জামায়াত সহ এ দুটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। এই রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত