1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার বড় জয়, জেলায় ভোট পড়েছে ৬২ শতাংশ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার বড় জয়, জেলায় ভোট পড়েছে ৬২ শতাংশ

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
খাগড়াছড়ি সংসদীয় আসন-২৯৮ এ অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধর্মজ্যোতি চাকমা (ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র) পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৮২ হাজার ৭২৫ ভোট।
অন্যদিকে, মো. এয়াকুব আলী (জামায়াত সমর্থিত) পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীর হাতে ফলাফল তুলে দেন।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় মোট ভোটগ্রহণের হার ছিল প্রায় ৬২ শতাংশ।
এছাড়া এবারের নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬টি এবং ‘না’ ভোটের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট